1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় চারদিন ধরে নিখোঁজ সুজন, উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:২১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় চারদিন ধরে নিখোঁজ সুজন, উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনায় চারদিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী পরিবারের সন্তান কাজী নিজাম উদ্দিন সুজন। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে পরিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে সুজনের স্বজনরা জানান, চারদিন আগে তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।
পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। তারা অভিযোগ করেন, এখন পর্যন্ত সন্তোষজনক অগ্রগতি না থাকায় তারা হতাশ। সুজনের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় সাংবাদিকরা বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরার আশ্বাস দেন। একই সঙ্গে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা জোরদারের দাবি জানানো হয়।
নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। সুজনের নিরাপদে ফিরে আসার প্রত্যাশায় দিন গুনছেন তার স্বজনরা।

More News Of This Category
© All rights reserved © 2025