
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মাঠে যাওয়ার সময় এক কৃষকের চোখে পড়ে রক্তমাখা একটি বস্তা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি আশপাশের লোকজনকে ডেকে এনে পুলিশে খবর দেন।
শিশুটির বাবা নজরুল হোসেন, মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার বাসিন্দা। তিনি কালীগঞ্জে একটি দর্জির দোকানে কাজ করেন।
মা হালিমা খাতুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেলে তাবাসসুম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ব্যাপক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“শিশুটির মৃত্যু রহস্যজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
এই নির্মম ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জোরালো হয়েছে।