
সেবা ও শৃঙ্খলার ব্রতকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলা থেকে পুরুষ ও নারী প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীরা ৫ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি মাত্র ৪০ টাকা (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে)। আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম GPA ২.৫)।
বয়সসীমা:
৩১ মার্চ ২০২৬ তারিখে বয়স ১৮–২০ বছর।
মুক্তিযোদ্ধা ও অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে সরকারি বিধি প্রযোজ্য।
বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।শারীরিক মাপ
পুরুষ প্রার্থী
উচ্চতা: ৫’৬’’ (মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র জাতিগোষ্ঠী: ৫’৪’’)
বুক: স্বাভাবিক ৩১’’, সম্প্রসারিত ৩৩’’
(কোটা ক্ষেত্রে: ৩০’’–৩১’’)
নারী প্রার্থী
উচ্চতা: ৫’৪’’
(মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র জাতিগোষ্ঠী: ৫’২’’)
জেলাভিত্তিক শূন্য পদ
জেলাভিত্তিক মোট শূন্য পদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও মেধা ও কোটা অনুযায়ী প্রতিটি জেলা থেকে নিয়োগ দেওয়া হবে। জেলা অনুযায়ী পদসংখ্যা পরে পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শারীরিক পরীক্ষার সময়সূচি
প্রথম গ্রুপ (১৫–১৭ এপ্রিল)
মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা।
দ্বিতীয় গ্রুপ (১৮–২০ এপ্রিল)
সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী।
তৃতীয় গ্রুপ (২১–২৩ এপ্রিল)
নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান।
চতুর্থ গ্রুপ (২৪–২৬ এপ্রিল)
নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল।
নির্ধারিত তারিখে নিজ জেলার পুলিশ লাইনস মাঠে উপস্থিত থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আবেদন ওয়েবসাইট: http://police.teletalk.com.bd
আবেদন শুরু: ৫ মার্চ ২০২৬ (সকাল ১০টা)
শেষ সময়: ৩১ মার্চ ২০২৬ (বিকেল ৫টা)
লিখিত পরীক্ষার ফি: শারীরিক পরীক্ষায় উত্তীর্ণের পর ৫৬ টাকা।
বাংলাদেশ পুলিশে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক।
কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির বা জালিয়াতি প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।