
খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপির শীর্ষ নেতা নজরুল ইসলাম মঞ্জু।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপথ গ্রহণ শেষে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। খুলনা মহানগরের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং চলমান কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের নেতৃত্বে খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নগরবাসীর সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।