1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জামাইয়ের পরিকল্পনায় প্রাণ গেল যশোরের বিএনপি নেতার, ডিবির তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর চিত্র - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৩৪|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

জামাইয়ের পরিকল্পনায় প্রাণ গেল যশোরের বিএনপি নেতার, ডিবির তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর চিত্র

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
Spread the love

 

যশোরের শংকরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ মার্চ) তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডিবি সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শহরতলীর ঝুমঝুমপুর মাস্টারপাড়া এলাকা থেকে মনিরুল ইসলামকে আটক করা হয়। তিনি যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার আব্দুল খালেকের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ মোট ১৭টি মামলা রয়েছে।

যশোর সদর আমলি আদালতের বিচারক সাকিব আহম্মেদ ইমন মনিরুল ইসলামের জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিবির উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে জানান, মনিরুল আদালতে আলমগীর হোসেন হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

স্বীকারোক্তি অনুযায়ী, হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন নিহতের জামাই পরশ। শ্বশুরকে হত্যার জন্য তিনি ১৫ লাখ টাকার চুক্তি করেন। পরিকল্পনা অনুযায়ী অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ ছিল। ঘটনার দিন বিকেলে শুটার ত্রিদিব ওরফে মিশুককে ১ লাখ টাকা ও একটি পিস্তল দেওয়া হয়। বাকি ৪ লাখ টাকা শংকরপুরের প্রিন্সের কাছ থেকে ধার করার কথা ছিল। অবশিষ্ট ১০ লাখ টাকা পরে পরিশোধের প্রতিশ্রুতি দেন পরশ। জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডে ১০ থেকে ১২ জন অংশ নেয়।

গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আলমগীর হোসেন শংকরপুর বটতলা থেকে ইসহাক সড়কে প্রবেশ করলে তিনটি মোটরসাইকেল তাকে অনুসরণ করে। একটি দোকানে থামলে হামলাকারীরাও সেখানে অবস্থান নেয়। পরে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের কাছে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনার পর দুই মোটরসাইকেলে চারজন গোলপাতা মসজিদের দিকে পালিয়ে যায় এবং আরেকটি মোটরসাইকেল বটতলার দিকে ফিরে যায়।

হত্যার পর পুলিশ অভিযান চালিয়ে নিহতের জামাই পরশ, তার সহযোগী সাগর, বেজপাড়ার ত্রিদিব ওরফে মিশুক এবং রায়পাড়া তুলোতলা এলাকার শাহীন কাজীকে আটক করে। শাহীন কাজীর জবানবন্দিতে মনিরুল ইসলামের নাম উঠে আসে বলে জানায় পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা কোতোয়ালি থানায় জামাই পরশ, সাগরসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025