1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ায় আলী হোসেন ফকিরকে বৃহত্তর খুলনা সমিতির অভিনন্দন - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৩৪|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ায় আলী হোসেন ফকিরকে বৃহত্তর খুলনা সমিতির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
Spread the love

 

বাগেরহাটের গৌরব ও বৃহত্তর খুলনা সমিতির আজীবন সদস্য জনাব মোঃ আলী হোসেন ফকির ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বৃহত্তর খুলনা সমিতি।
গতকাল সমিতির উদ্যোগে নবনিযুক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকিরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় বৃহত্তর খুলনা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলী হোসেন ফকিরের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি বৃহত্তর খুলনাবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশ আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত আইজিপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

More News Of This Category
© All rights reserved © 2025