
খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন বালু মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মোল্লা মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মিরাজ ও বিএনপি নেত্রী রেহেনা ইসা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিব, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম জমাদ্দার, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন এবং দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সোহেল মাহমুদ, চ্যানেল নাইনের খুলনা প্রতিনিধি সুনীল দাস, যমুনা টেলিভিশনের খুলনা প্রতিনিধি প্রবীর বিশ্বাস, দীপ্ত টিভির খুলনা প্রতিনিধি ইয়াসিন আরাফাত রুমি, এশিয়ান টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি বাবুল আক্তার, আর টিভির খুলনা প্রতিনিধি মীর মনির, মাই টিভির খুলনা প্রতিনিধি শিশির মল্লিক, নাগরিক টিভির খুলনা প্রতিনিধি তানজির এবং ৭১ টিভির খুলনা প্রতিনিধি রাজু আহমেদ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুল আলম সুমন, নির্বাহী সদস্য আরিফুর রহমান সোহেল ও আরাফাত হোসেন অনিক, সদস্য আবুল বাশার, জাকারিয়া হোসেন তুষার, শেখ মোঃ রাসেল, মোঃ জুয়েল, মোঃ সাকিল, মোঃ পলাশ, তানভীর ইসলাম প্রান্ত, আব্দুল হালিম, মোঃ ইব্রাহিম ও মোঃ সাগরসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অতিথিরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন।