1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়া উপজেলা প্রশাসনের কর্মচারীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দিঘলিয়া উপজেলা প্রশাসনের কর্মচারীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুজিত বাছাড়
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
Spread the love

খুলনার দিঘলিয়া উপজেলায় সরকারি ও বেসরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

সোমবার (৯ মার্চ) উপজেলার হলরুমে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। এতে দিঘলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির চিত্র ফুটে ওঠে।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন উপজেলা বন বিভাগের মোঃ হাবিবুল্লাহ। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

এ সময় উপজেলা পরিষদের তাপস লাল বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। প্রত্যেকে যার যার ধর্মকে নিজ নিজ অবস্থান থেকে সম্মান করা উচিত। আজ সবাই একত্রিত হয়ে ইফতার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

পরিশেষে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

More News Of This Category
© All rights reserved © 2025