1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার সেন্ট্রাল রোডে অপরিকল্পিত স্পিড ব্রেকারে দুর্ঘটনা, জনমনে ক্ষোভ - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৩৩|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনার সেন্ট্রাল রোডে অপরিকল্পিত স্পিড ব্রেকারে দুর্ঘটনা, জনমনে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় অপরিকল্পিতভাবে নির্মিত একটি স্পিড ব্রেকারের কারণে রিকশা দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে টুটপাড়া পুরাতন বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাস্তার ওপর হঠাৎ করে একটি নতুন স্পিড ব্রেকার নির্মাণ করা হয়। তবে এতে কোনো ধরনের সতর্কতামূলক চিহ্ন বা সাদা রং ব্যবহার করা হয়নি। ফলে রাতের অন্ধকারে স্পিড ব্রেকারটি চালকদের দৃষ্টিগোচর হচ্ছিল না।
এ অবস্থায় দ্রুতগতিতে চলা একটি রিকশা বাচ্চা কোলে এক নারী যাত্রী নিয়ে যাওয়ার সময় স্পিড ব্রেকারটিতে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে রিকশায় থাকা নারী ও শিশু আহত হন বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা এবং স্পিড ব্রেকারটি দৃশ্যমান না হওয়ায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত না করে এভাবে স্পিড ব্রেকার নির্মাণ জনদুর্ভোগ বাড়াচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
বিশেষ করে রাতের বেলায় সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা। জনবহুল এ সড়কে দ্রুত প্রয়োজনীয় চিহ্ন, রং ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

More News Of This Category
© All rights reserved © 2025