1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:১৭|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

আল-মাহফুজ শাওন

খুলনা নগরীর টুটপাড়া, এন্দাশ লেনসহ বিভিন্ন এলাকায় বাড়ি নির্মাণ ও সংস্কারকাজের অংশ হিসেবে পয়ঃনিষ্কাশনের ট্যাংক তৈরির কাজ চলছে। তবে অনেক বাসাবাড়িতে এসব ট্যাংক নির্মাণের পরও দীর্ঘদিন ধরে ঢাকনা না দেওয়ায় তৈরি হচ্ছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় বাসাবাড়ির ভেতরে খোলা অবস্থায় পড়ে থাকা পয়ঃনিষ্কাশন ট্যাংক শিশু, পথচারী ও বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অসাবধানতাবশত এসব খোলা ট্যাংকে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, দীর্ঘসময় খোলা থাকা ট্যাংক ও আশপাশে জমে থাকা পানি মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপের মধ্যে এমন অপরিকল্পিত ও অরক্ষিত জলাধার নগরবাসীর জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংকগুলোতে নিরাপদ ঢাকনা দেওয়ার পাশাপাশি নির্মাণকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

নগরবাসীর নিরাপত্তা ও ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং ঝুঁকিপূর্ণ ট্যাংকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

More News Of This Category
© All rights reserved © 2025