1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বসতবাড়ি ছেড়েও রেহাই পাচ্ছে না নাসির গাজীর পরিবার - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:০১|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বসতবাড়ি ছেড়েও রেহাই পাচ্ছে না নাসির গাজীর পরিবার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
Spread the love

 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে বসতবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার পরও ভয় ও আতঙ্ক কাটছে না নাসির গাজীর পরিবারের। স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ তুলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে আজিবার শেখের নেতৃত্বে একদল লোক নাসির গাজীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরদিন আবারও একইভাবে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চরম আতঙ্কে দিন কাটাতে থাকে পরিবারটি।
প্রাণনাশের ভয়ে এবং স্বামী অসুস্থ থাকায় নাসির গাজীর স্ত্রী শিরিনা বেগম দুই ছেলেকে নিয়ে প্রায় ৩০ বছরের স্মৃতি বিজড়িত বসতবাড়ি ছেড়ে খুলনা নগরীর শিরোমনি এলাকায় একটি ভাড়া বাসায় আশ্রয় নেন।
তিনি জানান, বসতবাড়ির প্রতি টান থাকলেও আতঙ্কের কারণে সেখানে ফিরে যেতে পারছেন না।
এদিকে স্বামীর চিকিৎসা খরচ জোগাতে গত বছরের ১ অক্টোবর ওমর আলী শেখ নামে এক ব্যক্তির কাছে বাড়ির কিছু গাছ বিক্রি করেন শিরিনা বেগম। কিন্তু গাছ কাটতে গেলে তাতেও বাধা দেন আজিবার শেখ।
অভিযোগ রয়েছে, তিনি গাছের ক্রেতাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে বলেন, নাসির গাজীর কাছে তার তিন লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকা না দিলে গাছ কাটা যাবে না।
এ বিষয়ে জানতে চাইলে শিরিনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ৫ লাখ টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিবার শেখের বাড়ি দিঘলিয়া উপজেলার লাখোয়াটি গ্রামে। তার পিতার নাম মোনতার ওরফে মোনা শেখ। অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও ৫ আগস্টের পর বিভিন্ন ভয়ভীতি ও হুমকির কারণে সেসব মামলার বাদীরা মামলা তুলে নিতে বাধ্য হন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতার কারণে থানায় লিখিত মামলা করেনি। তবে বিষয়টি দিঘলিয়া থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে পরিবারটির দাবি।
ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে, যাতে তারা নিরাপদে নিজ বাড়িতে ফিরে স্বাভাবিকভাবে বসবাস করতে পারেন।

More News Of This Category
© All rights reserved © 2025