1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সিএনজিতে বহনকৃত তলাবিহীন ৩০ টুকরির মধ্যে অভিনব কায়দায় লুকানো ২০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:২০|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সিএনজিতে বহনকৃত তলাবিহীন ৩০ টুকরির মধ্যে অভিনব কায়দায় লুকানো ২০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
Spread the love

 

সিএনজিতে বহনকৃত তলাবিহীন ৩০ টুকরির মধ্যে অভিনব কায়দায় লুকানো ২০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
সিএনজিচালিত অটোরিকশায় বহন করা তলাবিহীন ৩০টি টুকরির মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-০১, জামালপুর

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় তলাবিহীন টুকরির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত সিএনজিটি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা হয়েছে।

র‍্যাব-১৪ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025