1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ট্রেনে ফেলে যাওয়া স্বর্ণের গয়নার ব্যাগ উদ্ধার, ৯৯৯ নম্বরে ফোনেই মিলল সমাধান - khulnarprotichchobi
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:৪৮|
শিরোনামঃ
ভালোবাসার জয়: স্বামী ড্রাইভার, স্ত্রী হেলপার—একসাথে পথে জীবন সংগ্রাম জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্তের অভিযোগ, রাজপথে থাকার হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির ফকির লালন শাহের আখড়াবাড়ি: লোকজ সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য বাতিঘর মাথায় সামান্য আঘাতও হতে পারে প্রাণঘাতী: ‘সাবডিউরাল হেমাটোমা’ নিয়ে সতর্কবার্তা চোট কাটিয়ে কিউই শিবিরে ফিরল পেস ত্রয়ী: ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরে শক্তিশালী নিউজিল্যান্ড ভূ-অভ্যন্তরে লুকিয়ে আছে অকল্পনীয় মহাসমুদ্র: বদলে যাচ্ছে পৃথিবীর সৃষ্টির ইতিহাস খুলনায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই: এক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পুনরায় গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া: নির্মাণাধীন শলুয়া কম্পোস্ট প্লান্ট পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর রাতে সিসি ক্যামেরা ঢেকে তেল সরানোর ধুম: জিরোপয়েন্টে শিকদার ফিলিং স্টেশনে রহস্যময় কাণ্ড মোবাইল প্রেমের করুণ পরিণতি: কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে এসে বিষপানে প্রাণ হারালেন নোয়াখালীর যুবক

ট্রেনে ফেলে যাওয়া স্বর্ণের গয়নার ব্যাগ উদ্ধার, ৯৯৯ নম্বরে ফোনেই মিলল সমাধান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
Spread the love

জামালপুর: ট্রেনে ভুলে ফেলে যাওয়া স্বর্ণের গয়না ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ট্রাভেল ব্যাগ অবশেষে উদ্ধার হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার মাধ্যমে।
বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে জামালপুর রেলস্টেশন থেকে মারুফ হোসেন মুন্না নামে এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে জয়দেবপুর স্টেশন থেকে উঠে জামালপুর স্টেশনে নামেন। তবে তাড়াহুড়ার মধ্যে তিনি তার ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ঘ’ বগির ৩২ নম্বর সিটের ওপরের তাকে ফেলে নেমে যান।
তিনি জানান, ব্যাগের ভেতরে নতুন তৈরি একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া রূপার পায়ের মল, প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় ছিল। ব্যাগটি উদ্ধারে সহায়তার জন্য তিনি ৯৯৯–এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল তুষার মামুন কলটি গ্রহণ করে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা পুলিশকে অবহিত করেন। পুরো উদ্ধার কার্যক্রমের তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই হরলাল রায়।
সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার একটি দল ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছালে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে যাত্রী মারুফ হোসেন মুন্নাকে খবর দেওয়া হলে তিনি থানায় গিয়ে ব্যাগটি বুঝে নেন।
দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার এসআই স্বপন বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯–কে নিশ্চিত করেছেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর এমন দ্রুত পদক্ষেপে যাত্রীর হারানো মূল্যবান জিনিস ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

More News Of This Category
© All rights reserved © 2025