
সরকার আবারও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এর উপাচার্য (ভিসি) হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে নিয়োগ দিয়েছে।
সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কুয়েটসহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের তথ্য জানান।
এর আগে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ৬ আগস্ট প্রথম দফায় তাকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয়।
তবে গত বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনার জেরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়–এর পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে ভিসি প্রফেসর মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসি অধ্যাপক শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তের মাধ্যমে আবারও কুয়েটের উপাচার্যের দায়িত্বে ফিরলেন প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।