1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় এইচএসসি পরীক্ষায় চার কলেজে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ শিক্ষার্থী - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৮:৫৫|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দিঘলিয়ায় এইচএসসি পরীক্ষায় চার কলেজে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ শিক্ষার্থী

সুজিত বাছাড়
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জিপিএ-৫ পেয়েছে ১ শিক্ষার্থী
Spread the love

 

সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:

খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন চারটি কলেজ থেকে মোট ৭৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে ৭০৭ জন পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ২০৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৩২ জন। চারটি কলেজ মিলিয়ে পাসের হার ২৯.০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী।

দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া ফলাফলের বিবরণী অনুযায়ী, উপজেলার চারটি কলেজের মধ্যে সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ থেকে ৩৮৬ জন পরীক্ষার্থীর ম‌ধ্যে প‌রিক্ষায় অংশ নেয় ৩৬৬ জন। এদের মধ্যে পাস করেছে ৫৬ জন এবং ফেল করেছে ৩৩০ জন। কলেজটির পাসের হার ১৫.৩০ শতাংশ।

আলহাজ মোল্লা জালাল উদ্দিন কলেজ থেকে ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে প‌রিক্ষায় অংশ গ্রহন ক‌রে‌ছি‌লো ৯৪ জন, পাস করেছে ৫৫ জন এবং ফেল করেছে ৪৪ জন। কলেজটির পাসের হার ৫৮.৫১ শতাংশ।

আলহাজ সারোয়ার খান ডিগ্রি কলেজ থেকে ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশগ্রহন ক‌রে ২০৬ জন আর পাস করেছে ৭৬ জন এবং ফেল করেছে ১৩৫ জন। কলেজটির পাসের হার ৩৬.৮৯ শতাংশ।

অন্যদিকে, পথের বাজার গার্লস কলেজ থেকে ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন প‌রিক্ষা‌র্থি প‌রিক্ষায় অংশ গ্রহন ক‌রে‌ছি‌লো এবং পাস করেছে ১৮ জন এবং ফেল করেছে ২৩ জন। কলেজটির পাসের হার ৪৫ শতাংশ। এ কলেজ থেকেই একমাত্র শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সরবরাহ করা ফলাফল বিবরণীতে আরও দেখা যায়, চারটি কলেজের মধ্যে সর্বোচ্চ পাসের হার আলহাজ মোল্লা জালাল উদ্দিন কলেজে এবং সর্বনিম্ন সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজে।

অন্যদিকে, যশোর শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৪.৯২ শতাংশ। বোর্ডের অধীনে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। সে হিসাবে দিঘলিয়া উপজেলার চার কলেজের সম্মিলিত পাসের হার বোর্ডের গড় পাসের হারের তুলনায় ১৫.৮৮ শতাংশ পয়েন্ট কম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নাজমা আক্তারের স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

More News Of This Category
© All rights reserved © 2025