
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।
রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বিমানবন্দর থানাধীন কাওলা রেললাইন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল জানতে পারে যে, বিমানবন্দর থানার কাওলা টু এয়ারপোর্টগামী রেলগেট থেকে কাওলা রেললাইন এলাকায় একটি দেশীয় ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।