1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ‘ছোট সুমন বাহিনী’র সদস্য আটক - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:২০|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ‘ছোট সুমন বাহিনী’র সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
Spread the love

 

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
লেঃ আশিকুল ইসলাম ইমন (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস তৌফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য বাগেরহাটের মোংলা থানা–র বৈদ্যমারী এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ (রোববার) বিকেল ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড–এর বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়া যৌথভাবে বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ইয়াছিন সেখ (৪০) নামে ওই সদস্যকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা।
পরবর্তীতে আটক ইয়াছিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ মার্চ (সোমবার) মধ্যরাত ১টার দিকে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, ইয়াছিন দীর্ঘদিন ধরে ‘ছোট সুমন বাহিনী’র সঙ্গে জড়িত থেকে ডাকাতি কার্যক্রমে সহযোগিতা করে আসছিল। তিনি ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের কাজ করতেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

More News Of This Category
© All rights reserved © 2025