
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর টুটপাড়া মাওলা বাড়ি মোড় সংলগ্ন ছড়ি ছড়া খাল এবং রূপসা ব্রিজ সংলগ্ন ক্ষেত্র খালী খাল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) তিনি সরেজমিনে খাল দুটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের খাল পুনঃখনন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
তিনি বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।