1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:১৩|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সুজিত বাছাড়
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
Spread the love

 

খুলনার দিঘলিয়া উপজেলায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। সূচনার অংশ হিসেবে উপজেলা পরিষদের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান দিঘলিয়া উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, দিঘলিয়া থানা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। এরপর একই স্থানে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ, দিঘলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কৃষি অফিসার, সিনিয়র মৎস্য কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার এবং তথ্যসেবা কর্মকর্তা ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের জনগণ।
দিবসটি উপলক্ষে দিঘলিয়াজুড়ে দেশাত্মবোধক পরিবেশ বিরাজ করে এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানমালা প্রাণবন্ত হয়ে ওঠে।

More News Of This Category
© All rights reserved © 2025