1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাসডুবি, বহু হতাহতের আশঙ্কা - khulnarprotichchobi
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১১:২৮|
শিরোনামঃ

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাসডুবি, বহু হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
Spread the love

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সৌহার্দ পরিবহণের ঘাট প্রতিনিধি মনির হোসেন জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটিতে প্রায় ৫০ থেকে ৫২ জন যাত্রী ছিলেন। ফেরিঘাটে পৌঁছানোর পর ১০ থেকে ১২ জন যাত্রী বাস থেকে নেমে যান। পরে অবশিষ্ট যাত্রীদের নিয়ে বাসটি ঢালু অ্যাপ্রোচ সড়ক দিয়ে ফেরিতে উঠতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সরাসরি পদ্মা নদীর গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।

তিনি আরও জানান, বাসটির অধিকাংশ যাত্রী পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

দুর্ঘটনার পরপরই গোয়ালন্দ ফায়ার সার্ভিস, ঘাট থানা পুলিশ, দৌলতদিয়া নৌ পুলিশ এবং স্থানীয় লোকজন ট্রলার নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিখোঁজদের স্বজনরা ঘাট এলাকায় ভিড় করছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025