1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এস. কে. বাওয়ালি আর নেই - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনার প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এস. কে. বাওয়ালি আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
Spread the love

খুলনার সুপরিচিত হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এস. কে. বাওয়ালি আর নেই। গতকাল (২৬ মার্চ) ভারতের কোলকাতা-তে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
তার প্রতিষ্ঠানের কর্মচারী মাধব বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. বাওয়ালি দীর্ঘদিন ধরে খুলনায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ছিলেন। জটিল ও দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায় তার দক্ষতা এবং আন্তরিকতার কারণে রোগীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত আস্থাভাজন একজন চিকিৎসক। তার চেম্বারে প্রতিদিন ভিড় করতেন নানা শ্রেণি-পেশার মানুষ, যারা তার চিকিৎসা ও মানবিক ব্যবহারে মুগ্ধ ছিলেন।
রোগীর প্রতি তার সহানুভূতি, ধৈর্য এবং নিষ্ঠা তাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দেয়। অনেকের কাছেই তিনি শুধু একজন চিকিৎসক নন, বরং ছিলেন পরামর্শদাতা ও আস্থার জায়গা।
তার মৃত্যুতে খুলনার চিকিৎসা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, রোগী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

More News Of This Category
© All rights reserved © 2025