1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় ডাকাতির চেষ্টায় নিজেদের গুলিতে ডাকাত নিহত - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:৩৭|
শিরোনামঃ
৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ

দিঘলিয়ায় ডাকাতির চেষ্টায় নিজেদের গুলিতে ডাকাত নিহত

সুজিত বাছাড়
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
Spread the love

 

খুলনার দিঘলিয়া উপজেলা এলাকায় গভীর রাতে ডাকাতির চেষ্টা করতে গিয়ে নিজেদের গুলিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত প্রায় ২টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী জাবেদ আলী শেখের ছেলে তৌহিদুল ইসলামের পথরোধ করে। তিনি দোকান বন্ধ করে নগদ অর্থ নিয়ে বাড়ি ফিরছিলেন।
এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তৌহিদুল ইসলামের ওপর গুলি চালানো হয়। তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়—ডাকাত দলের এক সদস্য গুলি ছোঁড়ার সময় তৌহিদুল তা প্রতিহত করার চেষ্টা করলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দলেরই আরেক সদস্যের শরীরে বিদ্ধ হয়।
পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায় ওই ডাকাত সদস্য। নিহতের নাম সাগর (২৫)। তিনি দিঘলিয়া সদর ইউনিয়নের দেয়াড়া কলোনির বাসিন্দা। তার পিতার নাম খোকন এবং মায়ের নাম হাসিনা।
খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আহত তৌহিদুল ইসলামকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাত সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, আকস্মিক এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

More News Of This Category
© All rights reserved © 2025