1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:৩২|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
Spread the love

 

সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্যান্য দিনের মতো সকালেই সচিবালয়ে উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এদিনের কার্যক্রমে ছিল ব্যতিক্রমী চিত্র।
প্রতিদিনের মতো গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দপ্তরে না গিয়ে তিনি প্রথমেই সচিবালয়ের ৬ নম্বর ভবনে যান। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পাশের গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে মতবিনিময় করেন।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আকস্মিক এই পরিদর্শনের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের বাস্তব চিত্র সরাসরি পর্যবেক্ষণ এবং সেবার মান উন্নয়নে কার্যকর নির্দেশনা প্রদানই ছিল প্রধানমন্ত্রীর লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025