1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্তের অভিযোগ, রাজপথে থাকার হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির - khulnarprotichchobi
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:৩৬|
শিরোনামঃ
ভালোবাসার জয়: স্বামী ড্রাইভার, স্ত্রী হেলপার—একসাথে পথে জীবন সংগ্রাম জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্তের অভিযোগ, রাজপথে থাকার হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির ফকির লালন শাহের আখড়াবাড়ি: লোকজ সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য বাতিঘর মাথায় সামান্য আঘাতও হতে পারে প্রাণঘাতী: ‘সাবডিউরাল হেমাটোমা’ নিয়ে সতর্কবার্তা চোট কাটিয়ে কিউই শিবিরে ফিরল পেস ত্রয়ী: ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরে শক্তিশালী নিউজিল্যান্ড ভূ-অভ্যন্তরে লুকিয়ে আছে অকল্পনীয় মহাসমুদ্র: বদলে যাচ্ছে পৃথিবীর সৃষ্টির ইতিহাস খুলনায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই: এক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পুনরায় গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া: নির্মাণাধীন শলুয়া কম্পোস্ট প্লান্ট পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর রাতে সিসি ক্যামেরা ঢেকে তেল সরানোর ধুম: জিরোপয়েন্টে শিকদার ফিলিং স্টেশনে রহস্যময় কাণ্ড মোবাইল প্রেমের করুণ পরিণতি: কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে এসে বিষপানে প্রাণ হারালেন নোয়াখালীর যুবক

জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্তের অভিযোগ, রাজপথে থাকার হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
Spread the love

 

জুলাই অভ্যুত্থানের চেতনা ও জনগণের ম্যান্ডেট নস্যাৎ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত ছাত্রশিবিরের দুই দিনব্যাপী কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নূরুল ইসলাম বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ২৫টি রাজনৈতিক দল একমত হয়ে স্বাক্ষর করলেও বর্তমানে তা একটি বিশেষ দলের হাতে জিম্মি হয়ে পড়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজপথের আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয়কে আইনি জটিলতায় নস্যাৎ করার কোনো চক্রান্ত ছাত্র-জনতা মেনে নেবে না। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্রশিবির রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত বছরের ১৭ অক্টোবর অধিকাংশ রাজনৈতিক দলের সম্মতিতে ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয় এবং ১৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে ৬৮ দশমিক ৫৯ শতাংশ মানুষ সনদের পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মানেই জনগণের সরাসরি এই রায় উপেক্ষা করার সুযোগ নয়।’

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে ছাত্রশিবির সভাপতি অভিযোগ করেন, মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ কমিশন এবং বিচার বিভাগ পৃথক করার মতো ১৫টি মৌলিক সংস্কারের অধ্যাদেশ রহিত বা সংশোধনের পাঁয়তারা চলছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরায় দলীয়করণের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

বিশেষ করে বিচারপতি নিয়োগে স্বচ্ছ বাছাই কমিটি গঠন ও সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় বাধা দিয়ে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা এবং এপ্রিল মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় ক্যাম্পাস পরিস্থিতি, ছাত্র সংসদ নির্বাচন এবং দেশীয়-আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে আগামী দিনের করণীয় নির্ধারণ করা হয়।

এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে জনমত গঠন এবং সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025