1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নগরীতে সড়ক দুর্ঘটনায় মৌমিতা নিহতের ঘটনায় জড়িত প্রাইভেটকার উদ্ধার ও চালক গ্রেফতার : কেএমপি! - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:৪২|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

নগরীতে সড়ক দুর্ঘটনায় মৌমিতা নিহতের ঘটনায় জড়িত প্রাইভেটকার উদ্ধার ও চালক গ্রেফতার : কেএমপি!

আঞ্চলিক প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
ছবি কেএমপি
Spread the love

গত ৩০ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকায় মৌমিতা হালদার (২৫) এবং তার পিতা তরুণ কান্তি হালদার এর সঙ্গে খুলনা সদর থানাধীন নগর ভবনের সামনে দিয়ে রিক্সাযোগে যাওয়ার সময় পথিমধ্যে খুলনা জেলা পরিষদের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে রিক্সাটিকে ধাক্কা দিলে মৌমিতা হালদার রিকশা থেকে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। সাথে সাথে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ০৭.৫০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা এজাহার দায়ের করলে খুলনা সদর থানা পুলিশ কর্তৃক ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে প্রাইভেটকারটি সনাক্তপূর্বক ০৩ এপ্রিল ২০২৬ তারিখ ১২.০৫ ঘটিকার সময় খুলনা সদর থানাধীন করোনেশন স্কুলের পিছনে জনৈক কাজী আমিনুল হকের বাড়ির নিচতলার গ্যারেজ হতে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। অতঃপর খুলনা সদর থানা পুলিশ চালককে সনাক্তপূর্বক ০৫ এপ্রিল ২০২৬ তারিখ ১৮.০৫ ঘটিকায় হাদিস পার্কের উত্তর গেটের সামনে হতে মোঃ আহাদ শেখ সৈকত (২৬), পিতা-মৃত: ফিরোজ শেখ, সাং-পশ্চিম হাসপাতাল রোড, স্টার্ফ কোয়ার্টার, থানা- খুলনা সদর, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড়, থানা- খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025