1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
তীব্র গরমে স্বস্তি: আদালতে কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা শিথিল - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:৩১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

তীব্র গরমে স্বস্তি: আদালতে কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা শিথিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
Spread the love

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের জন্য পোশাকবিধিতে সাময়িক শিথিলতা দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন। এখন থেকে মামলার শুনানির সময় কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক থাকছে না।

সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত গরমে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিচারক ও আইনজীবীরা নির্ধারিত বিকল্প পোশাক পরিধান করতে পারবেন। এর মধ্যে রয়েছে—সাদা ফুল শার্ট, সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ, সাদা নেকব্যান্ড, কালো টাই।
তবে এই সময়কালীন কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা থাকবে না। গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তীব্র গরমে আদালতের কার্যক্রম চলাকালীন বিচারক ও আইনজীবীদের স্বস্তি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ আদালতের কার্যক্রমে গতি বজায় রাখার পাশাপাশি সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতিকী ছবি : এআই

More News Of This Category
© All rights reserved © 2025