1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
গোপালগঞ্জে তীব্র জ্বালানি সংকট: ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধে স্থবির জনজীবন - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:০৮|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

গোপালগঞ্জে তীব্র জ্বালানি সংকট: ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধে স্থবির জনজীবন

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
Spread the love

 

গোপালগঞ্জে চলমান জ্বালানি তেল সংকট চরম আকার ধারণ করায় ক্ষুব্ধ চালক ও সাধারণ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা শহরের মান্দারতলা এলাকায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবরোধের কারণে তীব্র গরমে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে তেল সরবরাহ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই গোপালগঞ্জ পৌর এলাকার অন্তত সাতটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে চালকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। বেলা পৌনে তিনটার দিকে ধৈর্য হারিয়ে মান্দারতলা এলাকার নিগি ফিলিং স্টেশনের সামনে একদল বিক্ষুব্ধ মানুষ মহাসড়ক অবরোধ করেন। অবরোধকারীদের অভিযোগ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল মজুত রেখেও কৃত্রিম সংকট তৈরি করছে এবং সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার ফলে তাদের স্বাভাবিক কর্মজীবন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে এক ঘণ্টা পর পুনরায় যান চলাচল শুরু হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ফারদিন খান প্রিন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি তেল সরবরাহ কার্যক্রম তদারকি করেন। প্রশাসনের উপস্থিতিতে পাম্পগুলো পুনরায় তেল দেওয়া শুরু করলে উত্তেজিত জনতা শান্ত হয়। তবে সংকটের পেছনে সরবরাহ ব্যবস্থার ত্রুটি নাকি কৃত্রিম সংকট, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়ে গেছে।

অন্যদিকে, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, জ্বালানি সংকটের কারণে অতিরিক্ত চাপে কর্মচারীরা দিশেহারা হয়ে পড়ছেন। নিগি ফিলিং স্টেশনের মালিক মফিজুর রহমান লতিফ জানান, গভীর রাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে তেল বিতরণ করতে গিয়ে অনেক কর্মচারী অসুস্থ হয়ে পড়ছেন এবং কেউ কেউ চাকরি ছেড়ে চলে যাচ্ছেন, যার ফলে জনবল সংকটে সরবরাহ ব্যাহত হচ্ছে। একইসাথে তিনি প্রশাসনের কিছু প্রভাবের কারণে তেল বিতরণ বন্ধ হওয়ার কথা উল্লেখ করেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপে আপাতত বড় ধরনের বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হলেও স্থায়ীভাবে তেল সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যানবাহন চালক ও জেলাবাসী।

More News Of This Category
© All rights reserved © 2025