1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আড়ংঘাটার ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার: অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:৩৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

আড়ংঘাটার ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার: অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
Spread the love

 

খুলনার আড়ংঘাটা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল। গত বৃহস্পতিবার ৯ এপ্রিল বিকেল ৫টার দিকে নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সুজন আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার মোঃ দুলাল সরকারের ছেলে। তার গ্রেপ্তারের সংবাদে এলাকায় স্বস্তি ফিরে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে সে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের মাঝে ত্রাস সৃষ্টি করে আসছিল।

র‍্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সুজনকে গ্রেপ্তারের পর রাতে তাকে নিয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি শর্টগান, একটি ওয়ান শুটার গান এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলির মধ্যে রয়েছে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই সফল অভিযানে সুজনের আস্তানা থেকে দেশীয় অস্ত্রের এই মজুদ উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম এই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত সুজন খুলনার বিভিন্ন থানায় নথিভুক্ত একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অন্তত ৭টি মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং সাধারণ মানুষকে জিম্মি করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই ছিল তার মূল লক্ষ্য।

গ্রেপ্তার পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সুজনকে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র ও মাদক কারবারিদের নির্মূল করতে তাদের এ ধরনের জিরো টলারেন্স অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে জানানো হয়।

More News Of This Category
© All rights reserved © 2025