1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের পাশে আদ্-দ্বীন: বৃত্তির চেক বিতরণ - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৪৪|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের পাশে আদ্-দ্বীন: বৃত্তির চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
Spread the love

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা | ১৬ এপ্রিল ২০২৬
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বৃত্তি প্রদান করেছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার। বৃহস্পতিবার সংগঠনটির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক শিক্ষার্থীদের হাতে তুলে দেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আর্থিক সীমাবদ্ধতা যেন তাদের শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে—এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মেধাবীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—স্নেহা হালদার, খাদিজা খাতুন, সিফাতুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, ফাহমিদা আমিন, জাবেদ মৃধা, জান্নাতুল ফেরদৌস এবং মোঃ রিফাত।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উচ্চশিক্ষার পথ সুগম করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সংশ্লিষ্টরা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025