1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
উৎসবনির্ভর মৃৎশিল্প, বাকি সময় অনিশ্চয়তায় দিনযাপন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:১৪|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

উৎসবনির্ভর মৃৎশিল্প, বাকি সময় অনিশ্চয়তায় দিনযাপন

সুজিত বাছাড়
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
Spread the love

 

সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি | খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী পালপাড়াগুলোর মৃৎশিল্প এখন অনেকটাই উৎসবনির্ভর হয়ে পড়েছে। বৈশাখসহ বিভিন্ন উৎসবকে ঘিরে সাময়িক কর্মচাঞ্চল্য দেখা গেলেও বছরের বাকি সময় অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন এখানকার কুমার ও মৃৎশিল্পীরা।
সরেজমিনে দেখা যায়, বৈশাখ উপলক্ষে কিছুদিন আগেও মাটির হাঁড়ি-পাতিল, ফুলের টব, শোপিস, পুতুল ও বিভিন্ন অলংকার তৈরিতে ব্যস্ত ছিলেন কারিগররা। তবে উৎসব শেষ হতেই সেই ব্যস্ততা মিলিয়ে গেছে। অধিকাংশ কর্মশালায় কাজ নেই বললেই চলে, অনেকেই অলস সময় পার করছেন।
মৃৎশিল্পীরা জানান, উৎসবের সময় পণ্যের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। খুলনা ছাড়াও নড়াইল, যশোর ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলের মেলা ও হাটে এসব পণ্য সরবরাহ করা হয়। কিন্তু সারা বছর সেই চাহিদা থাকে না, ফলে আয়ও স্থিতিশীল থাকে না।
পালপাড়ার প্রবীণ কুমাররা বলেন, বংশপরম্পরায় পাওয়া এই পেশাই তাদের জীবনের অবলম্বন। তবে আয় কমে যাওয়ায় নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহ হারাচ্ছে। অনেকেই বিকল্প পেশায় চলে যাচ্ছে, যা এই ঐতিহ্যবাহী শিল্পের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।
শিল্প সংশ্লিষ্টরা জানান, কাঁচামালের দাম বৃদ্ধি, দক্ষ শ্রমিকের অভাব এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার ঘাটতি এই শিল্পকে বড় সংকটে ফেলেছে। নিয়মিত বাজার না থাকায় উৎপাদন কমে যাচ্ছে এবং কারিগররা পেশা বদলাতে বাধ্য হচ্ছেন।
দিঘলিয়ার মৃৎশিল্প শুধু একটি পেশা নয়, এটি এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তবে যথাযথ উদ্যোগ ও সহায়তা না পেলে এই শিল্প একসময় হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

More News Of This Category
© All rights reserved © 2025