1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর - khulnarprotichchobi
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:০৭|
শিরোনামঃ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন: নতুন ট্রাইব্যুনালের প্রথম রায় মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান

ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
Spread the love

লনার ডুমুরিয়া উপজেলায় হরি নদীর একটি শাখা খাল খননের নামে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। হরি নদী থেকে গীতা মন্দির পর্যন্ত প্রায় ৩৬২ মিটার খাল খননের কথা থাকলেও বাস্তবে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে -এর অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) কর্মসূচির মাধ্যমে এ প্রকল্পে ৩ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন রুদাঘরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিহাব উদ্দিন মোল্যা।

এলাকাবাসীর অভিযোগ, নামমাত্র কাজ দেখিয়ে প্রকল্পের অধিকাংশ অর্থ আত্মসাৎ করা হয়েছে। ওয়ার্ড বিএনপি নেতা কামরুল ইসলাম মোল্যা বলেন, “কোনো কাজই করা হয়নি। কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

স্থানীয় ব্যবসায়ী আমানুল্লাহ অভিযোগ করেন, “দুই-এক জায়গা থেকে কচুরিপানা সরিয়েই পুরো বিল তুলে নেওয়া হয়েছে।” একই অভিযোগ করে শোলগাতিয়া বাজারের হোটেল ব্যবসায়ী বিকাশ পাল বলেন, “৪-৫ জন লোক দিয়ে অল্প কিছু কাজ করতে দেখেছি, এরপর আর কোনো কার্যক্রম চোখে পড়েনি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সিহাব উদ্দিন মোল্যা। তার দাবি, নিয়ম অনুযায়ী খননকাজ সম্পন্ন করা হয়েছে এবং একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. কে বোরহান বলেন, “আমি নতুন যোগদান করেছি। কাগজপত্র অনুযায়ী নিয়ম মেনেই টাকা উত্তোলন করা হয়েছে। বাস্তবে কী হয়েছে, তা তদন্ত করে বলা যাবে।”

More News Of This Category
© All rights reserved © 2025