1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা - khulnarprotichchobi
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:৩৩|
শিরোনামঃ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন: নতুন ট্রাইব্যুনালের প্রথম রায় মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান

পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
Spread the love

পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক চন্দ্র ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীল, প্রভাষক হাফিজুর রহমান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ফোরামের সদস্য ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, এইচএম শফিউল ইসলাম, বিএনপি নেতা কাইয়ুম হোসেন। ইয়ুথ ফর সুন্দরবন এর উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর সুন্দরবনের সহ সভাপতি ছন্দা সুলতানা, সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান নয়ন, রেশমা সুলতানা, নাজমুন নাহার ইতি, অলিফা খাতুন ও রুমানা আক্তার।

‎সভায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

More News Of This Category
© All rights reserved © 2025