1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - khulnarprotichchobi
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:৩২|
শিরোনামঃ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন: নতুন ট্রাইব্যুনালের প্রথম রায় মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান

মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সুজিত বাছাড়
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়,

মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’।

অনুষ্ঠানটি দিঘলিয়া উপজেলার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ শাহ আলম। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোল্লা সাজ্জাদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে মানব পাচারের ভয়াবহতা, এর পেছনের কারণ এবং প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা গেলে মানব পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এছাড়া বক্তারা আরও উল্লেখ করেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের মানব পাচারের ঝুঁকি সম্পর্কে অবহিত করে এবং একটি নিরাপদ ও মানব পাচারমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025