1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:১৯|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা

সুজিত বাছাড়
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়,

খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটস সদস্য ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

পরে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি সুজন দাস গুপ্ত বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্টি সচেতনতা, মাতৃ ও শিশুপুষ্টি এবং নিরাপদ খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

আগামী ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

More News Of This Category
© All rights reserved © 2025