1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কলেজ শিক্ষার্থীর তৈরি গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী - khulnarprotichchobi
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৬:৪৩|
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা

কলেজ শিক্ষার্থীর তৈরি গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
Spread the love

 

রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত একটি গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করে তাকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী নিজে গো-কার্টটি ঘুরে দেখেন এবং একপর্যায়ে শিক্ষার্থীর উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি জানাতে নিজেই সেটি চালিয়ে দেখেন। এ সময় উপস্থিত সংশ্লিষ্টরা এ দৃশ্যকে তরুণ উদ্ভাবকদের জন্য একটি অনুপ্রেরণামূলক বার্তা হিসেবে দেখছেন।
প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়নে নতুন প্রজন্মের উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তরুণ উদ্ভাবকদের জন্য এটি একটি বড় উৎসাহ হিসেবে দেখা হচ্ছে।
তথ্য ও ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএম অফিস)

More News Of This Category
© All rights reserved © 2025