1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা প্রেসক্লাবে হামলা: দুই আসামি গ্রেপ্তার, অভিযান অব্যাহত - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:২৯|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনা প্রেসক্লাবে হামলা: দুই আসামি গ্রেপ্তার, অভিযান অব্যাহত

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

সিসি ফুটেজে শনাক্তের পর নিরালা এলাকা থেকে আটক—আরও চার এজাহারভুক্ত আসামি পলাতক

খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (রাত) নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) এবং উত্তর হরিণটানা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। তারা উভয়েই পেশায় দর্জি এবং খুলনার আক্তার চেম্বারের একটি টেইলার্সে কর্মরত।

মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, গ্রেপ্তারকৃতরা এজাহারে অজ্ঞাতনামা আসামির তালিকায় ছিলেন। ঘটনার পর প্রেসক্লাব থেকে সংগ্রহ করা সিসি ফুটেজে তাদের উপস্থিতি নিশ্চিত হওয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন।

তিনি আরও জানান, এজাহারভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে গ্রেপ্তার দুই আসামি এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য দেয়নি। তারা দাবি করেছেন, ঘটনার দিন ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। যদিও সিসি ফুটেজে তাদের উপস্থিতির বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, রবিবার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপতি প্রার্থী ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে গালিগালাজ করে। বিষয়টি জানতে চাইলে এখন টেলিভিশনের খুলনা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী তরিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়।

More News Of This Category
© All rights reserved © 2025