1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুরবানীর পশুর হাট, চলছে ব্যাপক প্রস্তুতি - khulnarprotichchobi
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:৪২|
শিরোনামঃ
পূর্ব শত্রুতার জেরে কলাগাছ কেটে সাবাড় তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: রকিবুল ইসলাম বকুল দিঘলিয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুরবানীর পশুর হাট, চলছে ব্যাপক প্রস্তুতি বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে এম এ সালামের শুভেচ্ছা বিনিময় বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়মের অভিযোগ, মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব দিঘলিয়ার চার ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত পকেটেই লুকিয়ে আছে গুপ্তচর: আপনার স্মার্টফোনের ক্যামেরা গোপনে চালু হচ্ছে না তো? ভুলবশত পোস্ট হওয়া ফেসবুক স্টোরি নিয়ে বিব্রত? জেনে নিন দ্রুত ছবি বা ভিডিও মুছে ফেলার সহজ কৌশল মরণঘাতী জাপানিজ এনসেফালাইটিসের হানা: বাংলাদেশে কি বড় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা? সাধারণ জন্ডিস যখন ডেকে আনে চরম বিপদ: কখন হতে পারে প্রাণঘাতী লিভার ফেইলিউর

দিঘলিয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুরবানীর পশুর হাট, চলছে ব্যাপক প্রস্তুতি

সুজিত বাছাড়
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী কুরবানির পশুর হাট। আগামী ২২ মে ২০২৬ ইং, শুক্রবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত এ হাট চলবে। হাটটি অনুষ্ঠিত হবে পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় ও পথের বাজার গার্লস কলেজ প্রাঙ্গণে। আয়োজক কমিটি দ্বারা জানা যায়, এই হাট চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ।
এদিকে দিঘলিয়া উপজেলায় আরো একটি বৃহৎ কুরবানির পশুর হাট বসতে যাচ্ছে দিঘলিয়া এম.এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে।
ইতোমধ্যে নির্ধারিত স্থানে আলোকসজ্জা, গরু-ছাগল বাঁধার ব্যবস্থা, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ জোরেশোরে চলছে।
আয়োজক সূত্রে জানা গেছে, হাটে আসা পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি ডাক্তার সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এটি দিঘলিয়ার সবচেয়ে পুরোনো ও বৃহৎ কুরবানির পশুর হাটগুলোর একটি। এখানে এলাকার সাধারণ মানুষ নিজেদের লালন-পালন করা দেশি গরু-ছাগল বিক্রির জন্য নিয়ে আসেন। পাশাপাশি বিভিন্ন খামার থেকেও বড় বড় গরু আনা হয়। শুধু স্থানীয় নয়, দূর-দূরান্ত থেকেও ব্যবসায়ীরা উন্নত জাতের পশু নিয়ে এ হাটে অংশগ্রহণ করেন।
ক্রেতাদের ভাষ্যমতে, এ হাটে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে ও সাধ্যের মধ্যে কুরবানির পশু ক্রয়-বিক্রয় করা যায়। ফলে প্রতি বছরই এ হাটকে ঘিরে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
সম্মানিত ক্রেতা ও বিক্রেতাদের হাটে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে গো-হাট কমিটি।

More News Of This Category
© All rights reserved © 2025