1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নাকি অসাবধানতা: খুলনা জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু - khulnarprotichchobi
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:৪১|
শিরোনামঃ
পূর্ব শত্রুতার জেরে কলাগাছ কেটে সাবাড় তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: রকিবুল ইসলাম বকুল দিঘলিয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুরবানীর পশুর হাট, চলছে ব্যাপক প্রস্তুতি বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সঙ্গে এম এ সালামের শুভেচ্ছা বিনিময় বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়মের অভিযোগ, মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব দিঘলিয়ার চার ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত পকেটেই লুকিয়ে আছে গুপ্তচর: আপনার স্মার্টফোনের ক্যামেরা গোপনে চালু হচ্ছে না তো? ভুলবশত পোস্ট হওয়া ফেসবুক স্টোরি নিয়ে বিব্রত? জেনে নিন দ্রুত ছবি বা ভিডিও মুছে ফেলার সহজ কৌশল মরণঘাতী জাপানিজ এনসেফালাইটিসের হানা: বাংলাদেশে কি বড় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা? সাধারণ জন্ডিস যখন ডেকে আনে চরম বিপদ: কখন হতে পারে প্রাণঘাতী লিভার ফেইলিউর

নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নাকি অসাবধানতা: খুলনা জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

এস, এম আরাফাত আলী
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে দুলাল আলী নামে এক মধ্যবয়সী নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলাল আলী (৪৫) রাজশাহীর গোদাগাড়ী থানার বাসিন্দা বলে জানা গেছে। জীবিকার তাগিদে সুদূর রাজশাহী থেকে খুলনায় এসে এভাবে কর্মক্ষেত্রেই তাঁর জীবনাবসান ঘটবে, তা কেউই মেনে নিতে পারছেন না। এই ঘটনার পর হাসপাতালের নির্মাণাধীন এলাকায় সহকর্মী শ্রমিকদের মাঝে চরম শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত দুলালের সাথে একই প্রকল্পে কাজ করা সহকর্মী শ্রমিকদের কাছ থেকে জানা যায়, প্রায় দেড় মাস আগে তাঁরা ৩০ জন শ্রমিকের একটি দল একযোগে খুলনা জেনারেল হাসপাতালের বহুতল বিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের জন্য এখানে আসেন। নিহত দুলাল আলী মূলত একজন দক্ষ রড মিস্ত্রি হিসেবে এই প্রকল্পে চুক্তিবদ্ধ ছিলেন। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার বিকেলেও তিনি নির্মাণাধীন ভবনের ওপরের অংশে রড বাইন্ডিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। ঠিক ওই সময় অসাবধানতাবশত পা পিছলে বা ভারসাম্য হারিয়ে তিনি বহুতল ভবনটির ছাদ থেকে সরাসরি নিচে শক্ত জমিতে আছড়ে পড়েন। এতে তাঁর মাথা ও শরীরে মারাত্মক অভ্যন্তরীণ জখম হয়। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে পাশে থাকা খুলনা জেনারেল হাসপাতালেই নিয়ে যান। তবে অবস্থার গুরুতর অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীমুজ্জামান সাগর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর হাসপাতালের নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ওসি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের কাছে ইতিপূর্বেই খবর পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত দূরবর্তী জেলা হওয়ায় পরিবারের কেউ খুলনায় এসে পৌঁছাননি বা যোগাযোগ করেননি। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তাদের পক্ষ থেকে কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি বা অন্য কোনো সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

More News Of This Category
© All rights reserved © 2025