1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ৫ বছরের কারাদণ্ড, আত্মসাৎকৃত অর্থ জরিমানার নির্দেশ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৫৭|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ৫ বছরের কারাদণ্ড, আত্মসাৎকৃত অর্থ জরিমানার নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
Spread the love

 

গ্রাহকদের আমানতের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ মকবুল হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। গতকাল শনিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এই জনগুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে আত্মসাৎকৃত অর্থের সমপরিমাণ অর্থাৎ ৪৮ হাজার ৭৪৯ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত মকবুল হোসেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। তবে এই মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক বিশ্বজিৎ বিশ্বাস এবং সাবেক ব্যাংক কর্মকর্তা পরমানন্দ মন্ডল নামের অপর দুই আসামিকে আদালত বেকসুর খালাস প্রদান করেছেন।

মামলার বিবরণী ও আদালতের বেঞ্চ সহকারী ইয়াসীন আলীর দেওয়া তথ্য অনুযায়ী, সাজাপ্রাপ্ত মোঃ মকবুল হোসেন বড়দল গ্রামীণ ব্যাংকে কর্মরত থাকাকালে নিজের পদের অপব্যবহার করেন। তিনি ২০০৫ সালের ১০ এপ্রিল থেকে ২০১০ সালের ২৯ আগস্ট পর্যন্ত দীর্ঘ সময় ধরে বিভিন্ন গ্রাহকের সঞ্চয় ও ঋণের কিস্তির মোট ৪ লাখ ৫২ হাজার ৫২ টাকা মূল ব্যাংকের অ্যাকাউন্টে জমা না দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে নিজের পকেটে পোরেন। ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় এই বড় ধরনের আর্থিক জালিয়াতি ও জেনেশুনে অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে।

পরবর্তীতে এই চুরির ঘটনায় ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের পাইকগাছার এরিয়া ম্যানেজার মল্লিক বখতিয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরার আশাশুনি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ব্যাংকিং খাতের এই দুর্নীতির বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ২৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হোসেন গাজী উল্লিখিত তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানিতে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে গতকাল এই রায় কার্যকরের আদেশ দেন।

More News Of This Category
© All rights reserved © 2025