1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা প্রেসক্লাবে ‘স্মৃতিকথা’র আসর, সাংবাদিকতার সোনালী দিনগুলো শোনালেন কাজী মোতাহার রহমান - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৫১|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনা প্রেসক্লাবে ‘স্মৃতিকথা’র আসর, সাংবাদিকতার সোনালী দিনগুলো শোনালেন কাজী মোতাহার রহমান

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
Spread the love

 

জ্যেষ্ঠ সাংবাদিকদের পেশাগত জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, সোনালী দিনগুলোর স্মৃতিচারণ ও সাংবাদিকতার নানা অজানা অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খুলনা প্রেসক্লাব। গতকাল শনিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ‘স্মৃতিকথা’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এই আড্ডা ও স্মৃতির আসর নিয়মিতভাবে চলমান থাকবে বলে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে মূল অতিথি হিসেবে নিজের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের নানা অনুষঙ্গ নিয়ে স্মৃতিচারণ করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী পরিষদের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক কাজী মোতাহার রহমান।

কাজী মোতাহার রহমান তাঁর দীর্ঘ পথচলার নানা চড়াই-উতরাই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং তৎকালীন সময়ের সংবাদ সংগ্রহের রোমাঞ্চকর অভিজ্ঞতা উপস্থিত সাংবাদিকদের সামনে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তোলেন। তাঁর এই স্মৃতিকথা নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এবং নৈতিকতা বজায় রাখতে দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। এই চমৎকার উদ্যোগটি ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রবীণ-নবীনের মেলবন্ধন তৈরিতে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মনোজ্ঞ এই অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম উপস্থিত থেকে আয়োজনের সার্বিক দিকনির্দেশনা দেন। এছাড়া প্রবীণ এই সাংবাদিকের স্মৃতিচারণ শুনতে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ও এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল।

উদ্বোধনী এই ঘরোয়া আয়োজনে ক্লাবের অন্যান্য সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মান জানাতে এবং এই স্মৃতির আসরে শরিক হতে সেখানে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য আতিয়ার পারভেজ, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ আল এহসান, সোহাগ দেওয়ান, মোঃ জাকারিয়া হোসেন তুষার, হাসানুর রহমান তানজির, রামিম চৌধুরী, আলী আবরার, মোঃ রাজু হাওলাদার ও নূরুল আমিন নূরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ। উপস্থিত সকলে এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতি সপ্তাহের এই আয়োজনকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025