1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী: খুলনায় জেলা বিএনপির ৬ দিনের ব্যাপক কর্মসূচি - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৫৫|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী: খুলনায় জেলা বিএনপির ৬ দিনের ব্যাপক কর্মসূচি

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
Spread the love

 

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে খুলনা জেলা বিএনপি। গতকাল শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর কে. ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক যৌথ প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মোট ছয়দিন ব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে, যা জেলার তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।

জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই যৌথ সাংগঠনিক সভাটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। সভায় উপস্থিত নেতৃবৃন্দ খুলনার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান। একই সাথে দেশের প্রতি শহীদ জিয়ার বীরোচিত ভূমিকা এবং তার স্বদেশপ্রেম সাধারণ মানুষের সামনে ফুটিয়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

গৃহীত কর্মসূচির প্রধান অংশ হিসেবে আগামী ৩০ মে খুলনা জেলা বিএনপির প্রতিটি ইউনিটের নেতাকর্মী ও সমর্থকেরা কালো ব্যাজ ধারণ করবেন। এদিন দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হবে। একই সাথে আগামী ৩ জুন পর্যন্ত জেলার প্রতিটি ইউনিটে পর্যায়ক্রমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে মূল দিনটিতে অর্থাৎ ৩০ মে বেলা ১১টায় খুলনা মহানগর বিএনপির সাথে যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাজনৈতিক কর্মসূচির বাইরেও মানবিক ও সামাজিক কল্যাণে নানামুখী উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় সীমিত আয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসহায়, দুস্থ এবং এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হবে। এছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ রীতি অনুযায়ী মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। দলীয় তৃণমূলের এই আয়োজনগুলোতে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির শীর্ষ সারির নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দলীয় মূল কর্মসূচির পাশাপাশি জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এবং জেলা বিএনপির সহায়তায় মাসব্যাপী বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি এবং জিয়াউর রহমানের জীবনভিত্তিক পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এদিনের প্রস্তুতি সভায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজলসহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন। সভা থেকে দলের নাম ব্যবহার করে কোরবানি বা কাঙালিভোজের নামে যেকোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025