1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ, মাথায় ইটের আঘাত। - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৫:৫২|
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ, মাথায় ইটের আঘাত।

আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

খুলনা নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজি (৪১) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসে বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত ডালিম গাজি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং কাজের উদ্দেশ্যে খুলনায় এসেছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের পাশে একটি রক্তাক্ত ইট পড়ে ছিল। নিহতের মাথার ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঘটনাস্থলে সিআইডির একটি টিম গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, “স্থানীয়রা সকালে নামাজে এসে মসজিদের বারান্দায় মরদেহটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে তাকে হত্যা করে মসজিদের বারান্দায় ফেলে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

More News Of This Category
© All rights reserved © 2025