
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি
বাংলাদেশ মতুয়া মহাসংঘ, দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে মতুয়া সম্মেলন-২০২৬ এর তারিখ নির্ধারণ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার আড়ুয়া স্কুল মাঠে আয়োজিত এ সভায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাবু শৈলেন্দ্রনাথ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ বিশ্বাস এবং সহ-সভাপতি শ্রী প্রসেনজিৎ শিকদার।
সভায় বক্তব্য রাখেন বাবু চিত্তরঞ্জন বিশ্বাস, বাবু মহিতোষ স্যার, শ্রী ভূবন গোস্বামী (পরিচালক, শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম), বাবু পিযুশ বিশ্বাস, বাবু প্রদীপ বিশ্বাস, বাবু সুধাংশু বিশ্বাস, শ্রী রামপ্রসাদ অধিকারী, বাবু দিকবিজয় মজুমদার, বাবু নিতাই চন্দ্র বিশ্বাস, শ্রী ভোলানাথ অধিকারী এবং শ্রী জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ, দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি বাবু নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবু মনিমোহন বিশ্বাস এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি শ্রী সৌমিত্র দত্ত।
সভায় বক্তারা মতুয়া ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী সম্মেলন সফল করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, মতুয়া সম্মেলন-২০২৬ এর অধিবাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বাংলা ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ইংরেজি ২৩ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার)। পরদিন বাংলা ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ইংরেজি ২৪ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত মতুয়া মহা সম্মেলন-২০২৬।
সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী এবং মতুয়া সম্প্রদায়ের সদস্যদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।