1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৫১|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সুজিত বাছাড়
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Spread the love

খুলনার দিঘলিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ সভায় স্থানীয় সমস্যা, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই আদর্শ।

বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কেবল আইন প্রয়োগকারী সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে মাদকাসক্তি, কিশোর গ্যাং, সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব হলেও সমাজকে অপরাধমুক্ত রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে।”

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, দিঘলিয়া থানা পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং তাদের মতামত গ্রহণের উদ্দেশ্যেই এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও পুলিশ-জনতার সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
সভা শেষে উপস্থিত সবাই এলাকার শান্তি, শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা দিঘলিয়া থানা পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ সদস্য, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

More News Of This Category
© All rights reserved © 2025