1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার - khulnarprotichchobi
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৪৪|
শিরোনামঃ
বিশ্ব যোগাসনে খুলনার কৃতি সন্তান মামুনের অনন্য সাফল্য খুলনায় ৯ বছরের শিশু রায়হান সিনহা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি রূপসার নৈহাটিসহ বিভিন্ন এলাকায় অপরাধ বিস্তার, উদ্বেগে সাধারণ মানুষ ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে কেএমপি থেকে বদলি জলাবদ্ধতায় নাকাল খুলনা পিটিআই, দুর্ভোগে শিক্ষক-প্রশিক্ষণার্থীরা শিশু রামিসা হত্যার প্রধান আসামি সোহেল ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। বিশ্ব পরিবেশ দিবসে দিঘলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। তীব্র তাপপ্রবাহে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: হিট স্ট্রোক নাকি হার্ট অ্যাটাক, জীবন বাঁচাতে লক্ষণ চেনার উপায় ঘরে বসে আয়ের ফাঁদ: ফ্রিল্যান্সিংয়ের নামে সর্বস্বান্ত হচ্ছে তরুণ প্রজন্ম, নেপথ্যে সক্রিয় শক্তিশালী সাইবার চক্র হাতের স্মার্টফোনই এখন প্রথম অফিস: ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে তরুণদের ভাগ্য

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Spread the love

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্যোগে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১১টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দ করা হয়।

কেএমপি সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ জুন ২০২৬) নগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের বিভিন্ন থানা ও ইউনিটের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৬৩ জনকে আটক করা হয়। একই সঙ্গে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে ব্যবহৃত ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন ১১টি মোটরসাইকেল এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

4. কেএমপির অভিযানে অপরাধীদের বিরুদ্ধে কঠোর বার্তা, গ্রেফতার ৬৩

More News Of This Category
© All rights reserved © 2025