1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রূপসার নৈহাটিসহ বিভিন্ন এলাকায় অপরাধ বিস্তার, উদ্বেগে সাধারণ মানুষ - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:১০|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রূপসার নৈহাটিসহ বিভিন্ন এলাকায় অপরাধ বিস্তার, উদ্বেগে সাধারণ মানুষ

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কিছু গুচ্ছগ্রাম ও নির্দিষ্ট এলাকায় অপরাধীদের আনাগোনা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ঘরে ঘরে চুরি, সাইকেল, ভ্যান ও বিভিন্ন মালামাল চুরির ঘটনা বেড়েছে। পাশাপাশি ছিনতাই ও মাদক ব্যবসার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সন্ধ্যার পর অনেক এলাকায় মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতে ভয় পাচ্ছেন বলেও জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা বলেন, কর্মসংস্থানের অভাব ও বেকারত্ব বৃদ্ধির কারণে অনেক তরুণ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে। ফলে সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বিশেষ করে গুচ্ছগ্রামগুলোতে পর্যাপ্ত নজরদারি, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনগণ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন। তারা নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এলাকাবাসী বলেন, তারা শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন করতে চান। এজন্য সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।

সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত হবে।

More News Of This Category
© All rights reserved © 2025