1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা বাইতুন নুর শপিং কমপ্লেক্সে কাঁচের গ্লাস পড়ে যুবকের মৃত্যু - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:১৭|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনা বাইতুন নুর শপিং কমপ্লেক্সে কাঁচের গ্লাস পড়ে যুবকের মৃত্যু

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
Spread the love

-মাহফুজ শাওন

খুলনা নগরীর বাইতুন নুর শপিং কমপ্লেক্সে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তরিকুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শপিং কমপ্লেক্সের ওপরের অংশ থেকে একটি বড় কাঁচের গ্লাস ভেঙে তার পায়ের ওপর পড়ে গুরুতর জখম হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৪ জুন) শপিং কমপ্লেক্সে অবস্থানকালে হঠাৎ ওপর থেকে একটি কাঁচের গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। এতে কাঁচের ধারালো টুকরা তরিকুল ইসলামের পায়ে গভীরভাবে আঘাত করে। মুহূর্তেই তিনি গুরুতর আহত হন এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শপিং কমপ্লেক্সে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা নিয়মিত পরিদর্শনের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় নিহত তরিকুল ইসলামের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের মাতম বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

নিহত তরিকুল ইসলামের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

More News Of This Category
© All rights reserved © 2025