1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় হত্যা, ধর্ষণ ও মাদকসহ ২২ মামলার আসামি গ্রেফতার - khulnarprotichchobi
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫২|
শিরোনামঃ
বিশ্বকাপের উন্মাদনায় রাত জাগছেন? খেলা দেখার পাশাপাশি ঘুম ঠিক রাখার চিকিৎসকের দাওয়াই ডিজিটাল নিরাপত্তায় গুগলের বিশেষ ফিচার: সার্চ ইঞ্জিন থেকে আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার সহজ উপায় বিশ্বকাপ ফুটবলের আড়ালে সাইবার প্রতারণার জাল: ফিফার ভুয়া ওয়েবসাইট নিয়ে এফবিআইয়ের সতর্কবার্তা মহাত্মা গান্ধীর ‘মীরাবাঈ’ ও খুলনার গর্ব: ভজনসম্রাজ্ঞী যূথিকা রায়ের কালজয়ী জীবনগাথা ঐতিহ্য আর ইতিহাসের অনন্য মেলবন্ধন: ভৈরব ও পশুর তীরের প্রাচীন জনপদ খুলনার সেনহাটি দেশের অন্যতম চিত্রগ্রাহক তৈয়ব রহমান আর নেই গৃহপরিচারিকাকে নির্যাতন: খুলনায় পুলিশ দম্পতি কারাগারে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত কুমিরের আক্রমণে সুন্দরবনে নারী জেলে নিহত খুলনাসহ কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

খুলনায় হত্যা, ধর্ষণ ও মাদকসহ ২২ মামলার আসামি গ্রেফতার

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন

খুলনায় হত্যা চেষ্টা, ধর্ষণ ও মাদক মামলাসহ মোট ২২টি মামলার আসামি ইমরান হাওলাদারকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর লবণচরা থানার বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বটিয়াঘাটা উপজেলার গজালমারী এলাকার বজলু হাওলাদারের ছেলে ইমরান হাওলাদারকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ইমরান দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে অবস্থান করছিলেন। তাকে গ্রেফতারের জন্য র‍্যাব আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় নজরদারি চালিয়ে আসছিল। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আটক করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ইমরান হাওলাদারের অপরাধ সংক্রান্ত রেকর্ড (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ৩টি হত্যা চেষ্টা মামলা, ১টি ধর্ষণ মামলা, ৮টি মাদক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৬ এর কর্মকর্তারা জানান, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025