1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষকদের মাঝে চারা বিতরণ - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৫৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষকদের মাঝে চারা বিতরণ

সুজিত বাছাড়
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি :
খুলনার দিঘলিয়া উপজেলায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়া, খুলনার আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস কে আজিজুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক, সাংবাদিক এবং সাধারণ জনগণ।

স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাটনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও কৃষিকে আরও লাভজনক করার সুযোগ সৃষ্টি হয়েছে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, “বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসন সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস কে আজিজুল বারী কৃষির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের স্বাবলম্বী করতে সরকার নানামুখী সহায়তা প্রদান করছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

More News Of This Category
© All rights reserved © 2025