1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রুবেলের ওপর হামলা, মাথায় গুরুতর আঘাত। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৩০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রুবেলের ওপর হামলা, মাথায় গুরুতর আঘাত।

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রুবেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। আঘাতের ফলে তার মাথা ফেটে রক্তপাত হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) রাতের দিকে কারওয়ান বাজারে একুশে টেলিভিশনের পাশের গলিতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই এলাকার কিছু অবৈধ দোকানদার ও মাদকসেবী সংঘবদ্ধভাবে রুবেলের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত রুবেলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালন এবং জনস্বার্থে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের কারণে সাংবাদিকরা প্রায়ই হামলা ও হয়রানির শিকার হন। রুবেলের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক বলে মনে করছেন তারা।

এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবৈধ দোকানপাট ও মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। তবে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

More News Of This Category
© All rights reserved © 2025